জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের গোদা ডাঙা বিলে অবৈধভাবে জলমহল দখল ও জেলেদের হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিলের তীরে তীরবর্তী জেলে ও অসহায় পরিবারেরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইজারা নীতিমালা ভঙ্গ করে সাবলিজের মাধ্যমে গোদা ডাঙা বিল অবৈধভাবে দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র। এ বিষয়ে প্রতিবাদ জানালে কার্ডধারী প্রকৃত জেলেদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা এবং ঘটছে পুলিশের নানাবিধ হয়রানি।
“জলমহল বাঁচাও, জেলেদের অধিকার ফিরিয়ে দাও”—এই স্লোগানে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে কার্ডধারী জেলে পরিবারসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অবৈধ দখলদারদের অপসারণ, সাবলিজ বাতিল এবং গোদা ডাঙা বিলকে উন্মুক্ত করে প্রকৃত জেলেদের জন্য ব্যবহারোপযোগী করার দাবি জানান।
পড়ুন: গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


