২৪/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাকসুর ৪ মাসের কার্যক্রমের খতিয়ান ও ওয়েবসাইট উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসুর গত ৪ মাসের কার্যক্রমের খতিয়ান ও ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জাকসু ভবনে আয়োজিত এই সম্মেলনে গত চার মাসের সফলতার চিত্র তুলে ধরা হয়।

এই সময়ে আবাসন সংকট নিরসন, পরিবহন সেবার উন্নয়ন এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছে জাকসু। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিল তাদের সরব উপস্থিতি।

যোগাযোগে স্বচ্ছতা আনতে উদ্বোধন করা হয়েছে জাকসুর নিজস্ব ওয়েবসাইট। এখন থেকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসেই ভিপি বা প্রতিনিধিদের কাছে সরাসরি নিজেদের সমস্যা ও মতামত জানাতে পারবেন। ডিজিটাল এই পদক্ষেপ জাকসুকে শিক্ষার্থীদের আরও কাছে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিরা।

পড়ুন- দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

দেখুন- সৈয়দপুরে উর্দু ভাষায় চলছে লাঙ্গল মার্কার নির্বাচনী প্রচারণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন