22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতিসংঘে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি দেখালেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে গাজা-ইসরায়েল যুদ্ধকে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অধিবেশনে তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করেছেন। গাজার মানুষকে অভুক্ত রাখা দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। ২০২৫ সালের এমন বর্বরতার জন্য জন্য আমাদের কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত ২৩ মাস ধরে বারবার হচ্ছে।”

গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবি সবার সামনে তুলে ধরেন।

এরদোয়ান বলেন, “কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে? কীভাবে একজন এ নিয়ে চুপ থাকতে পারে। এমন একটি বিশ্বে যেখানে শিশুরা না খেয়ে আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি?।”

গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোও। তিনি বলেন, “আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। তবে আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে। তখনই আমরা সত্যিকারের শান্তি পাব।”

তিনি আরও বলেন, “(শান্তির) একমাত্র সমাধান হলো— ইব্রাহিমের বংশধর—আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। সব ধর্মাবলম্বী যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—আমাদের সবাইকে একটি মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে।”

“ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধুই একটি স্বপ্ন? হয়তো, কিন্তু এটি এমন একটি সুন্দর স্বপ্ন, যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”— যোগ করেন প্রাবো সুবিয়ান্তো।

বিজ্ঞাপন

পড়ুন : জাতিসংঘের অধিবেশন শুরু, যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন