২৬/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) সভাপতি পদের আসন্ন নির্বাচনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী করেছিল। তবে নবনির্বাচিত বিএনপি সরকার তাকে বাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রার্থী পরিবর্তনের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ড. খলিলুর রহমানের প্রার্থিতায় সবুজ সংকেত দিয়েছেন।

আগামী জুন মাসে ইউএনজিএ সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনের জন্য এশিয়া মহাদেশ থেকে সভাপতি নির্বাচিত হবেন। শুরুতে বাংলাদেশ, প্যালেস্টাইন ও সাইপ্রাস প্রার্থিতা ঘোষণা করেছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ঢাকায় নিয়মিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্যালেস্টাইন প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে নতুন কোনো দেশ প্রার্থী না হলে সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে পেশাদার কূটনীতিক হুমায়ন রশিদ চৌধুরী ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয়ে ১৯৮৬-১৯৮৭ মেয়াদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমান উঠবেন যমুনায়, অন্য মন্ত্রীরা কে কোথায় থাকবেন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন