বিজ্ঞাপন

জাতীয় কবির সমাধি চত্বরে ওসমান হাদিকে দাফন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা শেষে তার মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তাকে দাফন করা হয়। এর আগে দুপুর আড়াইটায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির সমাধি চত্ত্বরে।

জানাজায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যত দিন ঠিকে থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে।

এদিকে জানাজায় অংশগ্রহণ করতে এ এলাকায় মানুষের ঢল নেমেছে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

পড়ুন: শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন