১৮/০২/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু, আহ্বায়ক নাহিদ ও সদস্য সচিব আখতার

জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

বিজ্ঞাপন

পরে আখতার হোসেন মঞ্চে এসে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জায়গা পাওয়াদের নাম প্রকাশ করেন।

আজ বিকেল সোয়া ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।  একে একে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের অন্যতম নুসরাত তাবাসসু প্রমুখ বক্তব্য দেন। এরপর দল ঘোষণার পর বক্তব্য দেন আখতার হোসেন। এরপর বক্তব্য দেন নাহিদ ইসলাম। 

পড়ুন : ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই: আসিফ মাহমুদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন