০২/০৩/২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের দিন দেশে সাধারণ ছুটি থাকবে।

বিজ্ঞাপন

রোববার তফসিল, গণভোট এবং নির্বাচনের আগে–পরে বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার বিটিভিকে তফসিল রেকর্ড করার জন্য চিঠি দেওয়া হবে। যেদিন তফসিল ঘোষণা করা হবে, সেদিন সন্ধ্যায় মাঠপর্যায়ে একযোগে মিটিং অনুষ্ঠিত হবে।

সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।

ভোটের দিন সাধারণ ছুটি থাকলেও নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ কোনো নতুন প্রকল্প অনুমোদন করতে পারবে না।

পড়ুন: দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে : তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন