জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখা।
বিজ্ঞাপন
আজ সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়েছে।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি একেএম ছরওয়ার জাহান সিদ্দিকীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর হাসান কামরুল ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান রবিন।
অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বক্তারা।
পড়ুন- পটুয়াখালীতে ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারিদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দেখুন- জামালপুরে প্রক্টর, প্রভোস্টসহ অবরুদ্ধ ৬ শিক্ষক, কেনো?


