০২/০৩/২০২৬, ০:৫৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলমাকান্দায় বিএনপির বিশাল র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা বিএনপি’র সভাপতি এম. এ. খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়ার নেতৃত্বে বের হয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ‘ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর।

আয়োজকদের মতে, উপজেলার আটটি ইউনিয়ন থেকেই নেতাকর্মীরা এই র‌্যালিতে যোগ দেন। বিপুল উপস্থিতিতে উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ-বিপ্লব, সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে মুখরিত ছিল কলমাকান্দা।

বিজ্ঞাপন

পড়ুন :http://বিজিবি’র পৃথক অভিযানে নেত্রকোনার সীমান্ত থেকে বিদেশী মদসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন