১১/০২/২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাংনীতে বিএনপির জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে গাংনী ফুটবল মাঠে এ অনুষ্ঠান হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।

এসময় বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরাদ আলী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

সভায় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গাংনী ফুটবল মাঠে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন