20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের পথসভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পথসভা করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

৭ নভেম্বর শুক্রবার বিকালে এ পথসভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার স্থানীয় বিএনপির নেতাকর্মী ও হাজারো নারী পুরুষ নিয়ে এ পথসভা করেন।

এ সময় দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে জনহিতকর, দেশ গঠনের সব আয়োজন করে গেছেন। সময়ের ব্যবধানে উপমহাদেশের বৃহত্তর দল বিএনপির পতাকাতলে আমরা সবাই একেকজন কর্মী। আমরা দলকে দেশের স্বার্থে ভালোবাসি। দলের সাথেই থাকবো। আমি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে দলের জন্যে নিবেদিত ছিলাম। আজো আছি। রূপগঞ্জের মানুষের সেবায় কাজ করতে চেয়েছি। আপনাদের পাশেই থাকবো।

বিজ্ঞাপন

পড়ুন : ‎রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন