১১/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে শিবচর উপজেলা একাত্তর চত্তর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকির নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্তরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকির নেতৃত্বে অংশ নেন র‍্যালিতে।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকিকে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো।দলের দুঃসময় আমি সবসময় জনগনের পাশে ছিলাম জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আজও দলের সাথে আছি দলের সাথে কখনো বেইমানি করিনি করবো না জনগণ আমাকে ভালবাসে তাই আমি জনগণের সাথেই আছি থাকবো।

বিজ্ঞাপন

পড়ুন : শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রোকন উদ্দিন মিয়ার মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন