বিজ্ঞাপন

জাতীয় শহীদ দিবস উপলক্ষে আখাউড়ায় ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ

অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে ঈমানী জাতীয় শহীদ দিবস ও মহাশাহাদাত দিবস উপলক্ষে আখাউড়ায় এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. রবিউল আলম রিয়াম। এছাড়াও বক্তব্য দেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ সূফী আহমেদ শাহ মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাঈনউদ্দীন টিটু, কেন্দ্রীয় স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি শরীফ মৃধা এবং অ্যাডভোকেট রাফি উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, খুন, গুম, নিপীড়ন ও যুদ্ধ-সংঘাত বন্ধ করতে হলে মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। সব মানুষকে একত্রিত হয়ে আত্মিক, রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আখাউড়ায় এনসিপির বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন