ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এই তফসিল ঘোষণা করবেন।
গতকাল বুধবার বিকেল চারটার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কীভাবে করবে, ব্যালটের রঙ—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছে।’
তিনি আরও বলেন, ‘গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব্যালটের রঙ—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। ভোটের সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছে।’
ইসি সচিব জানান, বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। এছাড়া ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক কার্যক্রম এবং প্রবাসী ভোট নিয়ে সিইসির বক্তব্যও বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
পড়ুন: ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ
আর/


