পিরোজপুরের নাজিরপুরে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্বেগে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে শনিবার ( ৪ জানুয়ারী) সকাল ১১টা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বিশেষ এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা বি এন পির আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবু হাসান খান এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বি এন পির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত ও বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর ০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী
অধ্যক্ষ আলমগীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাএদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ আসাদুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা বিএনপি‘র সদস্য ও সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, জেলা জাসাস সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তানজিদ হাসান শাওন।
বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা,সহ উপজেলার নয়টি ইউনিয়নের বি এন পির আহবায়ক গন, ছাএদল,যুবদল,কৃষক দল, শ্রমিকদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক ও সদস্য সচিবগন ও নাজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা


