০৯/০২/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শার্শায় বিজিবি,পুলিশ ও প্রশাসনের যৌথ টহল ও মহড়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালনা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এই যৌথ টহল ও মহড়া পরিচালিত হয়। অভিযানে প্রশাসনের পক্ষ থেকে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম।

বিজিবি টিমের নেতৃত্বে ছিলেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দলও অংশগ্রহণ করে।

যৌথ টহল দলটি শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ ইউনিয়ন, ইউনিয়নের প্রধান সড়ক ও বাজারসমূহ প্রদক্ষিণ করে। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে বেনাপোল পৌরসভার প্রধান প্রধান সড়কেও যৌথ টহল পরিচালনা করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্টে কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বিত এই সরব উপস্থিতিতে শার্শা উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারাও মনে করছেন, নিয়মিত যৌথ টহল নির্বাচনী সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত শার্শা উপজেলায় এই ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : বেনাপোল বন্দর দিয়ে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক পাউডার বাংলাদেশে প্রবেশ করেছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন