28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫: বিভাগীয় পর্যায়ে চিত্রাংকনে দ্বিতীয় ফেনী দাগনভূঞার নওমী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ফেনীর দাগনভূঞা উপজেলার শিক্ষার্থী নাজিফা তাহমিদ নওমী। সে আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

নওমী দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী। তার এ অর্জনে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা বলেন, “নওমীর সৃজনশীলতা ও পরিশ্রমই তাকে এই সফলতা এনে দিয়েছে। আমরা গর্বিত, সে বিভাগীয় পর্যায়ে এমন অর্জন করেছে।”

এমন অর্জন ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও চিত্রকলার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন: জাতীয় নির্বাচন ঘিরে দেশে বড় সাইবার হামলার আশঙ্কা আছে : ফয়েজ আহমদ তৈয়্যব

দেখুন: কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন