জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অধ্যাপক।
বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন সাক্ষরিত এক চিঠিতে সিনেটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। নির্বাচিত সিনেট সদস্যরা হলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম।
এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য। সর্বদা নিষ্ঠার সাথে কাজ করেছি, ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে আমার যেসকল উপদেশ দেয়া উচিত তা দিয়ে প্রশাসনকে সহায়তা করবো। একই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে চেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ্য যে, অধ্যাপক ড. নজরুল ইসলাম ২০১৭ সাল থেকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট হিসেবে রয়েছেন।
পড়ুন: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


