24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মত নেতা আমাদের ঠাকুরগাঁওয়ে নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদন্ডহীন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় তার দলের ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারনায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে।

বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না

আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকবো। আমাদের কেন ? উন্নয়ন হয় না।

তিনি আরো বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে কোন সু চিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়া দৌড়ি করে।

এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।

পড়ুন: চাঁদপুরে মেঘনা নদীতে ভাসছে ২০ বছর বয়সী যুবতী নারীর মরদেহ

দেখুন: শেখ হাসিনার গণহ*ত্যার মামলা সহ আসামি সাবেক আইজিপি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন