২৭/০২/২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগে ৪-১ গোলে জয় পেল নওগাঁ জেলা দল

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ ২০২৫ সারাদেশে হোম এন্ড আ্যওয়ায় ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম জয়পুরহাট জেলা দল। খেলার প্রথমার্ধে নওগাঁ জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে শুরুতেই আবারো নওগাঁ জেলা দল ১ গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে নির্ধারিত সময়ে আর কোন দলই গোলের দেখা না পাওযায় জয়পুরহাটকে ৪-১ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নওগাঁ জেলা দল। এই জয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগের দ্বিতীয় রাউন্ডে গেলো নওগাঁ জেলা দল।

নওগাঁর পক্ষে মাসুম ২ গোল, আলাল ১ গোল এবং সালেহ ১ গোল করেন। এছাড়া জয়পুরহাট জেলা দলের পক্ষে নুরুজ্জমান ১ গোল করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নওগাঁ জেলা দলের মাসুম। এসময় বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।

এদিকে ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জয়পুরহাট জেলার ক্রীড়া সংগঠক ফায়সাল আলীম, জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার গৌতম, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসান, সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী নওগাঁ জেলা দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন।

আয়োজকরা জানান, জাতীয় চ্যাম্পিয়নশীপের মাধ্যমে প্রতিটি জেলা তাদের টিম গঠন করবে, ভালো খেলোয়াড়দেরকে তারা খুঁজে নিয়ে আসবে এবং তারা জাতীয় পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই আসরে অংশ নেবে দেশের ৬৪টি জেলা। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।

পড়ুন: কাউখালীতে জেলের লাশ উদ্ধার

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন