বিজ্ঞাপন

২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার সমাপ্তি:ধলেশ্বরী-শীতলক্ষ্মায় উৎসবের আমেজ

ধলেশ্বরী ও শীতলক্ষ্মা নদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে শনিবার সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সিপাহীপাড়া এলাকা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে পুরুষ বিভাগের প্রতিযোগিতা এবং বক্তাবলি এলাকা থেকে সকাল ৯টা ৫৫ মিনিটে নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে বেলা ১১টার দিকে প্রতিযোগিরা পৌঁছান মুন্সীগঞ্জ লঞ্চঘাটে, যেখানে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ ১ ঘণ্টা ২৭ মিনিটে প্রায় ১০ কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ১ ঘণ্টা ৭ মিনিট ৪৩ সেকেন্ডে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হন।

পুরুষ বিভাগে ২৩ জন ও নারী বিভাগে ১২ জন সাঁতারু অংশ নেন এবারের প্রতিযোগিতায়। নদীপাড়ে দাঁড়িয়ে উৎসুক দর্শকরা সাঁতারুদের উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন এবং তরুণ প্রজন্মকে সাঁতারে আগ্রহী করে তোলার আহ্বান জানান।

এডমিরাল নাজমুল হাসান বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তরুণদের এই খেলায় অংশগ্রহণ বাড়াতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন