২৫/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধবে: জয়নুল আবদিন ফারুক

বিএনপি দিনের ভোট রাতে, মৃত মানুষের ভোট চায়না এবং জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধবে বলে অন্তবর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বিজ্ঞাপন

সরকারকে একটি দল কানপড়া দিচ্ছে মন্তব্য করে তিনি কারো কানপড়ায় বিভান্ত না হয়ে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সেনবাগে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে শোভাযাত্রা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের আগে তিনি এক সমাবেশে এসব কথা বলেন।

এসময় তিনি গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর পতিত আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত বিএনপির লড়াই সংগ্রাম জারি থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এনএ/

দেখুন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন