০১/০৩/২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধিনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি, মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করবে তারা। দাবী আদায়ের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় কর্মকর্তা-কর্মচারীরা। জেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আকন্দের নেতৃত্বে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেয় মানববন্ধনে।

এসময় কর্মকর্তারা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধিনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরীসহ অন্যান্য সরকারি অর্থ ব্যায় হবার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় রেখে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।

পড়ুন : কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা?

দেখুন : আখাউড়ায় শ্রমজীবীদের মাঝে জাতীয় নাগরিক পার্টির ইফতার বিতরণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন