বিজ্ঞাপন

জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তাঁরা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়।

প্রতিনিধি দলে আছেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। 

পড়ুন: বাংলা ভাষীদের দ্রুত ঠেলে পাঠাতে নতুন পদ্ধতিতে আসাম

দেখুন: গাজা খালি করতে চায় নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন