জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো শামছুল আলম সেলিম সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহ- সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ছালেহ আহাম্মাদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন এবং অধ্যাপক নাসরীন সুলতানা। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ জাকির হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন এবং অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ আল-আমিন খান কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সম্পাদক পদে অধ্যাপক আমিনুর রহমান খান, প্রচার সম্পাদক পদে জনাব এস এম মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অধ্যাপক মোঃ ফজলুল করিম পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, পরিবেশ ও গবেষণা সম্পাদক পদে অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক মোঃ আব্দুল হালিম এবং নারী বিষয়ক সম্পাদক অধ্যাপক শামছুন নাহার নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার,অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, অধ্যাপক মোহাঃ তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী এবং অধ্যাপক আবু ফয়েজ মোঃ আসলাম।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নির্বাচিত সভাপতি অধ্যাপক মো শামছুল আলম সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গঠন করা হয়েছে। আমরা অনেকেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। যারা জয়ী হয়েছে বা যারা নির্বাচনে হেরে গিয়েছেন আমরা সকলেই প্রতীজ্ঞাবদ্ধ যে আমরা সকলেউ একসাথে কাজ করে যাবো। এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতিতে ভূমিকা রাখব।
পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


