০৯/০২/২০২৬, ২২:২২ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামাতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেন : রিজভী

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামাতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেন।

বিজ্ঞাপন

জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করতে পারতো না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। তাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।

তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোন পদ পাবে না।

অনেক নির্যাতন করা হয়েছে বিএনপির উপর। ধানের শীষে ভোট দিয়ে বিজয় হলে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ হবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী সোমবার বিকালে কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন:নির্বাচিত হলে দুই বছরে দুর্নীতিমুক্ত না করতে পারলে পদত্যাগ করব: আলী আহমাদ চৌধুরী

দেখুন:লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন