বিজ্ঞাপন

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভসহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট পাঁচ দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনারের আয়োজন করা হবে। ১১ এপ্রিল দেশব্যাপী মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মাওলানা মামুনুল হক বলেন, “সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা ধরনের ছলচাতুরি করছে। তারা মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করেছে। দায়িত্বশীল বিরোধী দল চুপ থাকতে পারে না। আমরা গণভোটের রায় কার্যকর করতে বাধ্য হব।”

এদিন সকাল থেকে নির্বাচনী ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন এবং সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

পড়ুন: করোনা ভ্যাকসিন ক্রয়ে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন