বিজ্ঞাপন

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও ড. মঈন খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শনিবার (১৯ জুলাই) রাতে সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান তারা।

এর আগে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান তাকে দেখতে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুই বার মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেছেন। বর্তমানে জামায়াত আমির ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থা এখন সুস্থ আছেন। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন