১১/০২/২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নানা অপপ্রচারে কান না দিতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন একটি নির্দিষ্ট গোষ্ঠী জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতেই এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কোনো প্রকার গুরুত্ব না দেয়ার জন্য তিনি সবার প্রতি সবিনয় অনুরোধ জানান।

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।’ তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

পড়ুন: শেরপু‌রে সহকারী‌ প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন