22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির এই অবস্থানের কথা জানান তারেক রহমান। ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?’

তিনি আরও বলেন, ‘আমি জানি না, তারা কয়টি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি, তাদের ভালো বিরোধী দল হিসেবে পাব।’

বিএনপি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে ৩০০ আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে আশাবাদী দলটি। এর মধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে।

তবে নির্বাচনে বিএনপি কতটি আসন পেতে পারে, সে বিষয়ে সাক্ষাৎকারে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করলেও সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন জনমত জরিপে বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেছে। তবে জরিপগুলোতে বিএনপিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তরুণদের নেতৃত্বে শেখ হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন-জি প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও একটি চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।

পড়ুন: নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন