০২/০৩/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতের ৫ দফা দাবিতে শিবপুরে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির ও নরসিংদী-৩ শিবপুর আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামী কর্ম ও শূরা পরিষদের সদস্য মাওলানা আব্দুল লতিফ, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মদ তাওহীদুল ইসলাম, পৌর আমির অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়া, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্ম ও শূরা সদস্য অধ্যাপক আতাউর রহমান, মোস্তফা ফিরুজী, বাহার উদ্দিন মাসুদ, মাওলানা আব্দুল মোমেন, বাইতুলমাল সম্পাদক মো. মনজুর হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবপুর উপজেলা কমিটির সভাপতি মাহফুজ আদনান প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন