২৪/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতের বিক্ষোভ মিছিল : বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) রাজধানীর পল্টন মোড় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা ঘুরে দেখা গেছে, পল্টন মোড়ে রাখা হয়েছে পুলিশের আর্মড পার্সোনাল কার (এপিসি) ও একটি জালকামান ভ্যান। বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি গেটে বেশ কয়েকজন করে পুলিশ সদস্য রয়েছেন। তারা মসজিদে আসা মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছেন। কিন্তু যারা খালি হাতে আসছেন, তারা কোনো বাধা ছাড়াই মসজিদ এলাকায় প্রবেশ করতে পারছেন।

পুলিশ সদস্যরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, নিরাপত্তার জন্য পুরো এলাকাতেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড ভাবে অবস্থান করছেন।

এদিকে বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে বাদ জুমা অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে একটি মিছিল অনুষ্ঠিত হবে।

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা।

পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে

দেখুন: দেশের গানের টানে বিলেত থেকে ঢাকায় রাজা-রুবাইয়েত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন