26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিল করেন।

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী-এই দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের যাচাই-বাছাই শেষে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা।

অন্যদিকে কক্সবাজার-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল করিম, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী এস এম রোকুনুজ্জামান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ এবং খেলাফতে মজলিশ বাংলাদেশের মনোনীত প্রার্থী ওবাইদুল কাদের নদভী- এদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

পড়ুন- বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ধামরাইয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল

দেখুন- চার দিক থেকে ঘিরে ফেলবে ইরান? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন