বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনি প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

ঢাকা-১৫ আসনের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. শফিকুর রহমান।

নির্বাচনি আইন অনুযায়ী, বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনি প্রচার। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনি প্রচার চালানো যাবে। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

পড়ুন: বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থীই ঋণগ্রস্ত: টিআইবি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন