20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘জামায়াতে ইসলামী নামটি হয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তানিদের বাংলাদেশে কোন যায়গা নাই,

ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, আজ ভোটের জন্য ওরা মন্দীরে গিয়ে গীতা পাঠ করতে পারে, ওরা ভন্ড, ওরা ভোটের জন্য সব কিছু করতে পারে, জামায়েত ইসলামী নামটি হয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তানিদের বাংলাদেশে কোন যায়গা নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (৪০ জানুয়ারি) সকাল ১০ টায় রাজাপুর উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা বলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তাব্যে জামায়েত ইসলামকে উদ্দেশ্য করে তিনি এ সব বলেন।


কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, মোঃ আরিফুর রহমান সোহেল, কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, বাবু অমূল্য রঞ্জন বেপারিসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করেন।

পড়ুন: নারীরা ঘর থেকে বের হতে পারবেন, কর্মস্থলে নিরাপত্তা দেবে জামায়াত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন