22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত আমির খুলনায় আসছেন মঙ্গলবার, ৪ জেলায় হবে জনসভা

নির্বাচনী সফরে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সফরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ওই দিন যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে পৃথক ৪টি জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। ১০ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতারা তার সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন

দলের আমিরের খুলনা সফর সম্পর্কে জানাতে রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবে প্রেসব্রিফিংয়ের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা জামায়াত।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সকালে বিমানে যশোর নামবেন জামায়াত আমীর। সকাল সাড়ে ৮টায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, বেলা ১২টায় সাতক্ষীরার আমতলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে, বেলা ২টায় খুলনার সার্কিট হাউজ মাঠে এবং বিকাল ৫টায় বাগেরহাটে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন তিনি।

জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান জানান, জনসভা সফল করতে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সার্কিট হাউজ মাঠে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের মঞ্চ নির্মাণ হচ্ছে। জনসভা উপলক্ষে ২৫ ও ২৬ জানুয়ারি মহানগরী ও জেলায় মাইকিং, মিছিল এবং ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে বলে দাবি তার।

তিনি জানান, জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আসনগুলোর ১০ দলীয় নির্বাচনের ঐক্যের প্রার্থীরা জনসভায় বক্তব্য রাখবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা-৩ আসনে প্রার্থী মাহফুজুর রহমান বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে কালো টাকা ছড়ানো, ভোট কেনার চেষ্টা, সরকারি লোগো ব্যবহার করে কার্ড বিতরণ, হুমকি-থামকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী কাজে বাধা এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরো বিষয়টি ভুয়া। এর একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না।

সংবাদ সম্মেলনে জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা-২ আসনের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, গাওসুল আযম হাদী, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন- খুলনায় জোড়া খুনের আসামি ধরতে গিয়ে র‌্যাবের ওপর হামলা, গ্রেফতার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন