আগামী (৪ ফেব্রুয়ারি) বুধবার সকালে তিস্তা ব্যারেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে ডিমলার তিস্তা ব্যারেজ এলাকায় প্রস্তুতি ও মাঠ পরিদর্শন করলেন স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানস্থল সরেজমিনে পরিদর্শন করলেন।
মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সদস্য সচিব, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,মুহাম্মদ আব্দুর রশিদ, রংপুর,দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির, নীলফামারী।
মাওলানা আব্দুর সাত্তার, সংসদ সদস্য প্রার্থী (নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও জেলা আমির, নীলফামারী।
আনোয়ার ইসলাম রাজু, সংসদ সদস্য প্রার্থী (লালমনিরহাট-১), মাওলানা আন্তাজুল ইসলাম,জেলা সেক্রেটারি, নীলফামারী।
মাওলানা কাজী হাবিবুর রহমান, নায়েবে আমির, ডিমলা উপজেলা শাখা, কাজী রোকনুজ্জামান বকুল, সেক্রেটারি, ডিমলা উপজেলা শাখা, স্থানীয় নেতৃবৃন্দ বলেন ৪ ফেব্রুয়ারি ডা.শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফল করতে মাঠ পরিষদ সার্বিক তদারকি চলছে।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ কর্মসূচি এলাকার জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।বিশেষ করে তিস্তা পাড়ের অবহেলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

