বিজ্ঞাপন

‘জামায়াত এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি’

জামায়াতে ইসলামীকে ‘পরিশুদ্ধ’ দল উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, পরিশুদ্ধ না হলে মুক্তিযোদ্ধা ও বীরবিক্রমরা তাদের সঙ্গে এক কাতারে দাঁড়াতেন না। তার দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখা তরুণদের বড় একটি অংশ জামায়াতের সঙ্গে যুক্ত ছিল এবং মুক্তিযুদ্ধের শক্তি ও জুলাইয়ের আন্দোলনের শক্তি এখন এক জায়গায় এসেছে সুশাসনের লক্ষ্যে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অলি আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে এবং মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করেছে, সেই তরুণদের অধিকাংশই ছিল জামায়াতের ছেলেরা। আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তারা দ্বিতীয়বার দেশকে স্বৈরাচারমুক্ত করেছে—আমরা সবাই একই লক্ষ্যে একত্র হয়েছি। লক্ষ্য একটাই, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা।’

এলডিপি সভাপতি স্পষ্ট করে বলেন, এলডিপি ও জামায়াতের মধ্যে কোনো সাংগঠনিক একীভূতকরণ হয়নি। ‘আমরা জামায়াতে যোগ দিইনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। আমাদের প্রতীক দাড়িপাল্লা নয়, আমাদের প্রতীক ছাতা।’ তিনি জানান, রাজনৈতিক বাস্তবতায় আসন সমঝোতার সিদ্ধান্ত হয়েছে। যে আসনে এলডিপি প্রার্থী দেবে, সেখানে জামায়াত প্রার্থী দেবে না এবং একইভাবে জামায়াত যেখানে প্রার্থী দেবে, এলডিপি সেখানে প্রার্থী দেবে না।

পড়ুন: রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন