28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের খেদমতের সুযোগ দেন, এক মিনিটের জন্য আপনার কর্মস্থল থেকে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওয়া, সেটা তার হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না। কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। একসময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাআল্লাহ।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধশতাব্দীতেও তৈরি করতে পারিনি। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন। এজন্যই দেশের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা।

এসময় জামায়াত আমির আরও বলেন, আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন