২৪/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত প্রার্থীর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ আটক ৩

ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা জামায়াতের আমির আনিসুর রহমান জানিয়েছেন, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ ৩ জন আটক হয়েছে। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন।

পড়ুন: শিশু নির্যাতন: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন