২৮/০২/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত যারা নিষিদ্ধ করতে আসবে তারা ইতিহাস থেকে মুছে যাবে -মাসুদ সাইদি

ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়েতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজন এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা দ্বারা সংগঠিত বিভিন্ন অপকর্ম, হত্যা, গুমরে পতন ঘটে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশের আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ দল মত নির্বিশেষে সকলে তীব্র আন্দোলনের মুখে হাসিনার সরকার গতবছর ৫ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণ করে উৎযাপনের জন্য আজ (৫ আগস্ট) মঙ্গলবার জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আনন্দ মিছিলের আয়োজন করে। বিশাল মিছিলটি সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য এবং জামায়েত ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেনসহ জামাত ইসলামী পিরোজপুর জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

পড়ুন: দিনাজপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ত শহিদ জুলাই গণঅভ্যুত্থান দিবস

দেখুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নতুন সংগঠনের ঘোষণা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন