০২/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত সবসময় ক্ষমতাসীনদের সাথে থাকে: হারুনুর রশীদ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, “যখন যে সরকার ক্ষমতায় যায়, জামায়াত তার সাথে থাকে। স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে তা বারবার প্রমাণিত হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু পরে সেই জামায়াত স্বৈরশাসক এরশাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। এমনকি আওয়ামী লীগের সাথেও তারা জোটবদ্ধ হয়েছিল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ আরও বলেন, “জামায়াতের মধ্যে মুনাফেকির
চরিত্র বিদ্যমান। তারা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা, বিকেলে আবার অন্য কথা বলে। ইসলামের নামে ভণ্ডামি করছে তারা। ইসলামকে ব্যবহার করে কেবল দুনিয়াবী স্বার্থে রাজনীতি করছে। অথচ ইসলাম ধর্ম এমন কার্যক্রমের অনুমতি দেয় না।”

এসময় তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “জামায়াতসহ কিছু দল পিআর পদ্ধতিতে ভোটের নামে আন্দোলন শুরু করেছে। কিন্তু আজকে নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—এসব আন্দোলনে জাতীয় নির্বাচনের আয়োজনের ওপর কোনো প্রভাব পড়বে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন।

সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন