বিজ্ঞাপন

জামালপুরের বকশীগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল

জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনে (রোববার) দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের ঢল নামে। ঈদের ছুটি কাটাতে এই বিনোদন কেন্দ্র যেন উৎসব মুখর হয়ে উঠছে।

বিজ্ঞাপন


লাউচাপড়া বিনোদনটি মূলত গারো অধ্যুষিত এলাকায় অবস্থিত। তাই প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বলা হয় লাউচাপড়াকে। এই বিনোদন কেন্দ্রটি ঘুরতে ও দেখতে আসনে দেশের বিভিন্ন এলাকার মানুষ। বিশেষ করে বড় ধরণের ছুটি বা কোন উৎসব থাকলে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন ২৬ একর পাহাড়ি এলাকা নিয়ে গঠিত নৈস্বর্গিক এই বিনোদন কেন্দ্রে। লাউচাপড়া বিনোদন কেন্দ্রের ৬ তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ারে উঠলেই দেখা মেলে পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ। এই টাওয়ারে ওঠে ভারতে অবস্থিত পাহাড় ও সৌন্দর্য উপভোগ করা যায়।


তাই ঈদের ছটিকে কাজে লাগিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটছেন এখন লাউচাপড়া বিনোদন কেন্দ্রে।


কয়েক জন দর্শনার্থী জানান, এই বিনোদন কেন্দ্রে সুযোগ পেলেই আমরা ছুটে আসি। তবে বিনোদন কেন্দ্রটি আরো আধুনিকায়ন করা হলে একদিকে যেমন দর্শনার্থী বাড়বে অন্যদিকে সরকার মোটা অংকের রাজস্ব পাবে।

পড়ুন- হিলিতে পলাতক আসামী আটক

দেখুন- সাতক্ষীরায় ভয়াবহ নদী ভাঙ্গন, ঈদের নামাজ পড়তে পারেনি ২০ পরিবার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন