১৩/০২/২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরের ৫টি আসনেই জয় পেল বিএনপির প্রার্থীরা

জামালপুরের ৫ আসনের সবগুলোতেই জয় পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জামালপুর-১ আসনে মোট কেন্দ্র ১২৮। সবগুলো কেন্দ্রে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১টি ভোট। এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যাপকভাবে উন্নয়ন করায় দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের নেতায় পরিনত হন। তিনি এবারের বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি বিএনপির নির্ভরযোগ্য নেতা হিসেবেও তার পরিচিতি রয়েছে।

বিজ্ঞাপন

তিনি উপজেলার পাথরেরচর জিঞ্জিরাম নদীর উপর ও বাহাদুরাবাদে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ করে, দেওয়ানগঞ্জ উপজেলা সদরের সাথে উত্তর অঞ্চল (উপজেলার উত্তরের ইউনিয়ন, বকশিগঞ্জ উপজেলা, কুড়িগ্রাম জেলার, রৌমারী চর রাজিবপুর) এর সাথে সরাসরি সড়ক ও রেলপথে রাজধানীর সাথে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করেন।



জামালপুর-২ আসনে মোট কেন্দ্র ৯২। সবগুলো কেন্দ্রে বিএনপির সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. ছামিউল হক পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট।

জামালপুর-৩ আসনে মোট কেন্দ্র ১৫৪টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

জামালপুর-৪ আসনে মোট কেন্দ্র ৮৮টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মো. ফরিদুল কবীর তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।

জামালপুর-৫ আসনে মোট কেন্দ্র ১৬১টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ১টি ভোট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন