বিজ্ঞাপন

জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

জামালপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে আউশধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন সদর আসনের সংসদ সদস্য এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক।

সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ফ্লো মেশিনে পেয়াজ ও রসুন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।

পড়ুন- সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

দেখুন-সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন