বিজ্ঞাপন

জামালপুরে গরু চুরির অপবাদ দিয়ে স্বামীকে নির্যাতন, স্ত্রীর আত্মহত্যা

জামালপুরে গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে সন্তানকে না পেয়ে স্বামীকে তুলে নিয়ে গ্রাম্য সালিশিতে নির্যাতন ও অপমানে জোসনা বানু নামে এক নারী আত্মহত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার পুলিশ গতরাতে স্থানীয় খলিলহাটা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-ওই এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা এবং নায়েব আলী মেম্বারের ছেলে মোঃ হৃদয়।

জামালপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, গত বুধবার গভীর রাতে সদরের কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। এ ঘটনার পর চোর সন্দেহে প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে ধরতে যান স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন। তবে সুজনকে না পেয়ে তার বাবা বৃদ্ধ সুরুজ্জামান ও মা জোসনা বানুকে তুলে নিয়ে যায় পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে।

পরে বৃহস্পতিবার সকালে এ নিয়ে সালিশ বসে। সালিশে ওই এলাকার আরও দুইজন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ধরে মারধর করা হয়। একইসাথে তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। এই অপমান সইতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সজীব বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সদর থানার ওসি জানান, চরম অমানবিক এই ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন