০৯/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের কাচারী পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ছারোয়ার হোসেন সুজন লিখিত বক্তব্যে বলেন, ইসলামপুর উপজেলার পচাবহলা গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৪ একর ৩৯ শতাংশ জমি শাহিদুর রহমান সরকার, আব্দুল হামেদ সরকার, উসমান গণিসহ একাধিক ব্যক্তিরা জোর পুর্বক দখল করে। উক্ত জমি আমরা বারবার দখলমুক্ত করার চেষ্টা করে নানা হয়রানীর শিকার হয়েছি।

তিনি আরও বলেন, ওই জমি দখল করার পর তারা ব্রিটিশ সরকারের সময়ের একটি জাল দলিল তৈরি করেন। উক্ত দলিলের বিপরীতে এবং দখলকৃত জমি উদ্ধারের জন্য বিজ্ঞ ইসলামপুর সহকারী জজ আদালত, জামালপুরে একটি মামলা চলামান আছে।

পড়ুন: নারীরা ঘর থেকে বের হতে পারবেন, কর্মস্থলে নিরাপত্তা দেবে জামায়াত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন