22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে জ্বালানী তেলের বড় কোন সংকট নেই

চলমান যুদ্ধ পরিস্থিতির কারনে জামালপুরে জ্বালানী তেল মজুদ করার প্রবণতা দেখা গেলেও এখনো তেলের সংকট তৈরি হয়নি। জামালপুরে জ্বালানী তেলের বড় কোন সংকট নেই। তবে খোলা বাজারের তেল ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে বেশির ভাগ দোকান বন্ধ রেখেছে।

বিজ্ঞাপন

মোটর সাইকেল ও স্থানীয় পরিবহণ চালকরা বলছেন, তারা খোলা বাজার থেকে তেল নিয়ে গাড়ি চালাতেন। গতকাল থেকে প্রায় সকল তেলের দোকান বন্ধ। বাধ্য হয়ে পাম্পে ছুটতে হচ্ছে তাদের। আর এই কারনেই পাম্পগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

জামালপুরের পেট্টোল পাম্পের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, তাদের কাছে যথেষ্ট তেল রয়েছে। স্বাভাবিক নিয়মে যানবাহনে জ্বালানী সরবরাহ করছেন তারা।

তবে মজুদ করার প্রবণতা তৈরি হলে তেলের সংকট দেখা দেবে বলে মনে করছেন সাধারন মানুষ।

পড়ুন- প্রকাশ্যে বক্তব্য রাষ্ট্রপতির!

দেখুন- কুলাউড়ায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ হবে: সাংসদ শকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন