জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে
শনিবার সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কুরমান আলী মানসিক অসুস্থ্য ও কানে কম শুনতো। সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিল। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশকালে কুরমান আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করেন।
জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পড়ুন- পরিত্যক্ত কার্যালয়ে ফের কর্মচাঞ্চল্য, বকশীগঞ্জে আ.লীগের পতাকা উত্তোলন


