ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি,পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জামালপুরে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ) সকালে জামালপুর পৌরসভা ও জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় জামালপুরে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
পড়ুন- আলোচনায় কে হচ্ছেন রাষ্ট্রপতি ও সংসদ উপনেতা?
দেখুন- যু/ক্ত/রা/ষ্ট্রে/র চাপে ইরানের বিরুদ্ধে যু/দ্ধে নামবে সৌদি?


